
আজ বিকেলে মতিঝিল টিএন্ডটি কলোনীতে বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৯০০ উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা,দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মতিঝিল টি.এন্ড.টি কলোনিতে আয়োজিত উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ঢাকা -৮ -আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা মির্জা আব্বাস।

উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের (যুব- বিষয়ক সম্পাদক) জনাব খোরশেদ আলম ।
এবং বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সুযোগ্য মহাসচিব (ভারপ্রাপ্ত) মোঃ মিল্টন প্রমুখ