1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

দিনের ভোট যেনো  রাতে না হয়  সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী 

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৪০ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার জিয়াউর রহমানঃ
গাজীপুর-১ আসনের বিএনপির প্রার্থী মজিবুর রহমান সংবাদ সম্মেলনে বলেছেন, আগে কখনো ভোট কেন্দ্রে আগের দিন ব্যালট পেপার পাঠানো হতো না। কিন্তু ২০০৮ সালের নির্বাচন থেকে আগেই ভোট কেন্দ্রে ব্যালট পেপার নিয়ে গেছেন নির্বাচন সংশ্লিষ্টরা। তারা তখনকার সরকারের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে রাতেই ভোট দিয়ে দিতেন। কিন্তু সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আগেই ভোট কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর দরকার নাই। আমরা কেউ যেন কোন প্রার্থীর পক্ষে জাল ভোট দিতে না পারি। দিনের ভোট যেন রাতে না হয় সেই লক্ষ্যে নির্বাচন কমিশনাকে লিখিত ভাবে জানিয়েছি। আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাই।
তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর ট্রাকস্ট্যান্ড এলাকায় বিএনপির অস্থায়ী নির্বাচন কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় ধানের শীষের প্রার্থীর ২৬ দফা কর্ম-পরিকল্পনাটি তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন  নির্বাচনী কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান । সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, কালিয়াকৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন, বর্তমান সভাপতি নুরুল ইসলাম সিকদার, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদসহ মহানগর জেলা- উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে ধানের শীষের এ প্রার্থী আরো বলেন, আমার নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছি। শুধু আমারই সারা দেশে নির্বাচনের প্রত্যেক প্রার্থীর নিরাপত্তার ক্ষেত্রে নির্বাচন কমিশনের গুরুত্ব দেওয়া উচিত।
উন্নয়নের নানা কর্ম-পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা দিয়েছিলেন। সাংবাদিকরা জাতির বিবেক। তারা সব সময় দেশ গড়ার জন্য সচ্চভাবে উন্নয়নমূলক কর্মকান্ড জাতির সামনে তুলে ধরেন। এসময় যে সব সংবাদ দেশের উন্নয়ন করবে সেগুলো গঠন মূলক আলোচনা করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান তিনি। এছাড়াও তিনি দলের চেয়ারম্যান তারেক রহমানের ইতিমধ্যে রাষ্ট্রকাঠামো মেরামতের যে ৩১দফা ঘোষনা করেছেন, সেসব দলের পক্ষ হতে দেশব্যাপী প্রচারণা চলানোর অনুরোধ জানান সাংবাদিক ও নেতাকর্মীদের।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী গণঃতন্ত্রের মা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর