1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

সুন্দরবনে মাছ ধরার সময় ১৯ জেলেকে অপহরণ

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পঠিত
কদল সশস্ত্র বনদস্যু নিজেদের ‘ডন বাহিনী’ পরিচয় দিয়ে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে মাছ ধরার সময় ১৯ জন জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্যান্য জেলেদের মধ্যে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

শুক্রবার  রাতে সুন্দরবনের গহীন এলাকা থেকে লোকালয়ে ফিরে আসা অপহৃত জেলেদের সঙ্গে থাকা অপর সহযোগীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মামুন্দো ও মালঞ্চ নদীর বিভিন্ন খালে মাছ ধরার সময় সশস্ত্র বনদস্যুরা নিজেদের ‘ডন বাহিনী’ পরিচয় দিয়ে প্রতিটি নৌকা থেকে এসব জেলেদের জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

অপহৃত জেলেদের অধিকাংশের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর, কদমতলা, মথুরাপুর, মৌখালী ও ছোট ভেটখালী এলাকায়।

জেলেদের দাবি, দস্যু দলের মধ্যে তারা ২০১৮ সালে ‘ডন বাহিনী’র পরিচয়ে আত্মসমর্পণ করা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আটিরউপর গ্রামের শাহাজান ও একই গ্রামের শফিকুল ইসলাম ওরফে ভেটে শফিকুলকে চিনতে পেরেছেন।জানা গেছে, মামুন্দো নদীর মাইটেভাঙা খাল থেকে তিনটি নৌকার তিনজন জেলেকে অপহরণ করা হয়।

এ সময় দস্যুরা দুটি নৌকা ছেড়ে দিলেও একটি নৌকা নিয়ে যায়। এ ছাড়া মালঞ্চ নদীর মাইশারকোল খাল থেকে দুটি নৌকার দুজন, একই নদীর উলোবাড়ি খাল থেকে দুটি নৌকার দুজন, মামুন্দো নদীর রাজাখালী খাল থেকে তিনটি নৌকার তিনজন ও কলাগাছি এলাকা থেকে তিনটি নৌকার তিনজন জেলেকে অপহরণ করা হয়। পরে বাকিদেরকে জিম্মি করা হয় বলে জানান ভুক্তভোগীরা।

ভুক্তভোগী জেলেরা বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত উদ্ধার অভিযান এবং সুন্দরবনে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক বলেন, শুক্রবার রাতে আমরা বিষয়টি জানতে পেরেছি।

তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে। জেলেদের জিম্মি করে নিয়ে যাওয়ার বিষয়টি কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর