1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

বারহাট্টা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দূর্ধর্ষ চুরি

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২৭০ বার পঠিত

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার বারহাট্টায় চোরের উপদ্রব বেড়েছে। প্রতিরাতে, এমনকি দিনের বেলায়ও কোথাও-না-কোথাও চুরি সংঘটিত হচ্ছে। সর্বশেষ বারহাট্টা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেও দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জানুয়ারী) রাতে সংঘটিত এই ঘটনায় চোর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স্রের ১৫টি ফ্যান ও একটি বৈদ্যূতিক মোটরসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এই ঘটনায় চোরদলের নার্গিস আক্তার (৩০) নামের এক নারীসদস্যকে আটক করেছে পুলিশ। তিনি পাশর্^বর্তি মোহনগঞ্জ উপজেলার টেঙ্গাপাড়া গ্রামের আব্দুস ছাত্তারের মেয়ে।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের অভিযোগ, গত কয়দিনে বেশ কয়েক জায়গায় চুরি সংঘটিত হয়েছে। এসবের মধ্যে রেলস্টেশান রোডের ওয়াদুদ মিয়ার বাসা উল্লেখযোগ্য। তার বাসার আলমারি থেকে দিনে দুপুরে ৬ভরি সোনা নিয়ে যায় চোর। এ সময় তিনি মসজিদে নামাজ আদায় করছিলেন। এর আগে মধ্যবাজারের জাহাঙ্গীরের বৈদ্যূতিক সরঞ্জামাদির দোকানে চুরির চেষ্ঠা হয়। চোর দোকানের উপরে টিনের চাল কেটে ভিতরে প্রবেশের চেষ্ঠা চালায়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোঃ উসমানগনি তালুকদার রোববার সন্ধ্যার দিকে বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মূল গেট ও প্রবেশপথ এড়িয়ে (পশ্চিম পাশের্^) পিছনের জানালার কাঁচ খোলে গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। কমপ্লেক্সে মোট ২৮টি সিলিং ফ্যান ছিল। তারমধ্যে ১৫টি নিয়ে গেছে।

তিনি বলেন, এখানেই শেষ নয়, চুরির ঘটনা জানার পর আমরা থানায় যাই। অভিযোগ দিয়ে ফিরে দেখি চুরির অবিশিষ্ট মালামাল গোচাচ্ছে ওই চোরের দল। এ সময় আমাদের সাথে পুলিশও ছিল। দেখতে পেয়ে আমরা চোরদলের অন্যদের মধ্যে এক নারীসদস্যকে আটকাই।

ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ওই নারীকে সাথে নিয়ে তার দলের অন্যদের ধরতে অভিযান পরিচালনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর