
প্রতিবেদক, : নাসির উদ্দিন হারুন ও সালাহ্ উদ্দীন সোহেল,, গোপদিঘী, মিঠামইন
হাওড় উপজেলা মিঠামইন ১ নং গোপদিঘী ইউনিয়নের অন্তর্গত সম্প্রতি ঝিনুক নদী ভাঙনের ব্যাপকতা দেখা দিয়েছে । ঝিনুক নদীটি প্রবাহমান ধনু নদীর শাখা নদী যেটি ঘরাভাঙ্গা ও ঘোড়াউত্রা নদীতে মিলিত হয়েছে। বর্ষার মৌসুমে প্রবল স্রোতে নদীটির পূর্ব পাড় ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়ে অলুয়া উত্তরহাটি ও সাবাসপুর গ্রাম বিধস্ত হচ্ছে।
ক্রমাগত ভাঙনের ফলে কৃষি ফসলি জমি নদী গর্ভে বিলীন হচ্ছে। এলাকাবাসী জানায় ,প্রায় ৫০ একর জমি ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। গ্রামটি সম্পূর্ণ ঝুঁকিতে রয়েছে ।এখানে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ প্রায় ১২০০ পরিবারের বসবাস ।

এলাকাবাসী জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক নদীটির ভাঙন রোধে জিও ব্যাগ দিয়ে আশু প্রতিরক্ষা ব্যবস্থা করলেও পুরোপুরি ভাঙন রোধ হয়নি।
অলুয়া গ্রামের জনাব ফয়েজ উদ্দিন মানিক জানান অনতিবিলম্বে এই ভাঙনের প্রতিকার না হলে পুরো অলুয়া গ্রামটি নদী গর্ভে বিলীন হয়ে যাবে. এলাকার ইউপি সদস্য জনাব আনোয়ার হোসেন বলেন ,আমরা গ্রামবাসীর পক্ষ থেকে নদী ভাঙন রোধ করার জন্য কর্তৃপক্ষকে অবগত করেছি।কর্তৃপক্ষের নিকট আবেদন যে, শ্রীঘ্রই ধনু নদীর ভাঙন রোধ করা অতীব জরুরি।