1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

তারেক রহমানের আগমনে নেতাকর্মীদের ঢল নেমেছিল গাজীপুরে

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার: মোশাররফ হোসেন, গাজীপুর

দীর্ঘ ২১ বছর পর গাজীপুরে এসে পৌঁছান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও স্ত্রী ডা: জুবায়দা রহমান। মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠের সমাবেশস্থলে পৌঁছান তারা। ৫ মিনিট পর মঞ্চে উঠেন তারেক রহমান। এ সময় কর্মী সমর্থকরা করতালি ও স্লোগানে তাকে স্বাগত জানান।

মঞ্চে উঠেই হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তিনি। তাঁর আগমন উপলক্ষে নেতাকর্মীদের ঢল নেমেছিল গাজীপুরে। গাজীপুর ২ আসনের বিএনপির এমপি প্রার্থী ও বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জরুল করিম রনির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারেক রহমান।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ভাওয়াল রাজবাড়িসহ গাজীপুরের ৪টি আসনের এমপি প্রার্থীসহ মাঠ ও শহরের আশপাশের এলাকায় দুপুরের পর থেকেই নেতাকর্মীরা দলীয় প্রতীক ও নানান রঙের ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে জড়ো হয়েছিল।
জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে বিএনপি এবং অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকে। নেতাকর্মীদের স্লোগান ও পদচারণায় মুখরিত হয়ে ওঠে সভাস্থল। অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

গাজীপুর শহরে প্রবেশের সময় রাস্তার দুইপাশে দাঁড়িয়ে নেতাকর্মী এবং সাধারণ মানুষ তাকে স্বাগত জানান।

বিএনপির চেয়ারম্যানও হাত নেড়ে তাদেরকে শুভেচ্ছা জানান এবং সমাবেশ মঞ্চে উঠেই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বিশাল ভূমিকা রাখায় গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর