1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

জুলাই গণঅভ্যূত্থানকে ৭১ এর স্বাধীনতার সাথে তুলনা করা যায় না – ডাঃ আনোয়ারুল হক

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৪৬ বার পঠিত

 

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি:
১৫৮ নেত্রকোণা- ২ (সদর-বারহাট্টা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নেত্রকোণা জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক বলেছেন, ১৯৭১ সালে বহিঃশক্তির বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। জুলাইয়ের আন্দোলন ছিল স্বাধীন বাংলাদেশের ক্ষমতায় আসীন স্বৈরাচার সরকার হঠানোর আন্দোলন। সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে আন্দোলনের মুখে স্বৈরাচার সরকারের পতন ঘটে, পালিয়ে যায় ওই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাইয়ের এই সফলতাকে গণঅভ্যূত্থান বলা যায়, স্বাধীনতা বলা যায় না। নেত্রকোণার বারহাট্টায় বুধবার (২৮ জানুয়ারী) দুপুরের দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পক্ষ অনুষ্ঠিত এক মতবীনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ওসমান গনি তালুকদারের সভাপতিত্ব ও মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমানের সঞ্চালনায় সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জিপি এডভোকেট মোঃ মাহফুজুল হক, বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী, মুক্তিযোদ্ধা সাবেক ডিএডি মোঃ নূর উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহম্মেদ, সাধারণ সম্পাদক আশীক আহমেদ কমল, সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্কাছ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ঠাকুর, বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাগণের উত্তরাধিকারী এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

ডাঃ আনোয়ারুল হক নাম উল্লেখ না করে বলেন, কোন কোন দল জুলাইয়ের গণঅভ্যূত্থানকে স্বাধীনতার মর্যাদা দেওয়ার চেষ্ঠা করছে। জুলাই গণঅভ্যূত্থানকে ৭১ এর স্বাধীনতার সাথে তুলনা করা যায় না। ১৯৭১ সালে তৎকালীন মেজর, পরবর্তিকালে যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, তিনি দেশের স্বাধীনতা ঘোষনা করেন। তার ডাকে সাড়া দিয়ে জীবনবাজি রেখে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। এই মহান স্বাধীনতার সমমর্যাদার আর কিছু হতে পারে না। মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনটা সঠিক, আর কোনটা ভুল- আপনারা ভালো জানেন। জনসাধারনের মাঝে ভালোটা ছড়িয়ে দিয়ে তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর