1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

বদলগাছীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পঠিত

নওগাঁর বদলগাছীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মিঠাপুর ইউনিয়নের খামার পুকুরপাড় এলাকায় বাবার বাড়ির আঙিনায় একটি পেয়ারা গাছ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম নুপুর (২৬) এবং সে ঐ গ্রামের বাবু হোসেনের মেয়ে বলে জানিয়েছে বদলগাছী থানা পুলিশ।ঘটনাটির পর থেকে এলাকায় ব‍্যাপক চাঞ্চল্য বিরাজ করছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৬-৭ মাস আগে একই ইউনিয়নের মিঠাপুর বওলাপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে শাহরিয়ার বর্ষার সাথে নুপুরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন এই সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায়। ফলে বিয়ের পর থেকেই নুপুর তাঁর বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।

অভিযোগ উঠেছে, গত সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নুপুরের শ্বশুর দুলাল হোসেন (৬০),শাশুড়ি দিনা বেগম (৫০) ও খালা শাশুড়ি বিলকিস (৪৫) নুপুরের বাবার বাড়িতে এসে তার সাথে বাগবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে তারা নুপুরকে মারধর করে চলে যান। ওইদিন রাতে মায়ের সাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন নুপুর।

নিহতের মা জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে ঘুম ভেঙে গেলে দেখেন নুপুর বিছানায় নেই। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির উঠানে পেয়ারা গাছের সাথে ওড়না দিয়ে নুপুরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলেও তার আগেই নুপুরের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর