1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

যৌথ অভিযানে বারহাট্টায় ভারতীয় ৯৮ বোতল মদ সহ গাড়ি জব্দ, আটক ৩

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭১ বার পঠিত

 

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার বারহাট্টায় চুরাইপথে ভারত থেকে আনা ৯৮ বোতল মদসহ একটি গাড়ি জব্দ করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারী) রাতে বারহাট্টা উপজেলার উত্তর-নিশ্চিন্তপুর স্কুলের নিকট থেকে ওই গাড়িসহ মদের বোতলগুলো জব্দ করা হয়। এই ঘটনায় ৩ ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, সাদ্দাম হোসেন (৩৫), শাহিনুর ইসলাম (২৬) ও মোঃ রায়হান (৩০)।

পুলিশ জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশ-সেনা-বিজিবি ও আনসারের যৌথ বাহিনীর একটি দল নেত্রকোণা-ঠাকুরাকোণা-কলমাকান্দা সড়কের নিশ্চিন্তপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে টহল দিচ্ছিলেন। একপর্যায়ে গভীর রাতে কলমাকান্দার দিকে আসা মেরুন রঙের একটি গাড়িকে সন্দেহ হলে থামাতে বলা বলা হয়। পড়ে তল্লাশী চালিয়ে গাড়ির ভিতর ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৯৬টি মদের বোতল, ২টি বিয়ারের ক্যান গ্রেফতার ব্যক্তিদের দেহ তল্লাশি করে ৫টি মোবাইল হ্যান্ডসেট, ৪১ হাজার ৩০০ টাকা পাওয়া যায়। মদের বোতলগুলো বিশেষ কায়দায় কম্বলের ভাঁজে লুকিয়ো রাখা হয়েছিল। কম্বলগুলোও ভারতীয়।

অভিযোগ আছে যে, নেত্রকোণা-ঠাকুরাকোণা-কলমাকান্দা সড়কটি দীর্ঘদিন ধরে চোরাকারবারিদের নিরাপদ সড়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সীমান্ত থেকে বিজিবি ও কলমাকান্দা-থানা পুলিশের রহস্যময় ভূমিকার কারণে দির্ঘ ৪০ বিলোমিটার পথ পাড়ি দেওয়া সুযোগ পায় চোরাকারবারিরা।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রজু করা হয়েছে। আইন প্রক্রিয়া অব্যাহত আছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর