
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার এমবি রাসেল(৩৫) নামের এক যুবক সৌদি আরবে বজ্রপাতে মৃত্যু বরণ করেছেন। তিনি হোসেনপুর পৌর ৫ নং ওয়ার্ডের ধুলজুরি গ্রামের মৃত লিয়াকত মিয়ার ছেলে। মঙ্গলবার সকালে সৌদি আরবের দাম্মাম আলকাসা এলাকায় মাজরায় সবজি নিয়ে ফেরার পথে বৃষ্টির সাথে বজ্রপাতে তিনি আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোম্পানিতে রোড ক্লিনার (সড়ক পরিষ্কার কর্মী) হিসেবে কাজ করতেন।
জানা যায়, জীবিকার তাগিদে গত বছরের ২৮ নভেম্বর ৫ লাখ ৩০ হাজার টাকা ধার- দেনা করে জমানো টাকা দিয়ে পাশের নান্দানিয়া গ্রামের আব্দুল মান্নান নামের এক দালালের মাধ্যমে সৌদি আরবে পাড়ি জমান।
রাসেল এর আগে তিনি বাড়িতে মাটি কাটা শ্রমিকের কাজ করার পাশাপাশি বাঁশ বেতের কাজ করে সংসার চালাতেন। সৌদিতে গিয়ে মাত্র ৫০০ রিয়াল বেতনে কাজ করার সুযোগ পান। এ টাকায় নিজের খরচের চালানো কঠিন হওয়ায় কাজের ফাঁকে বাহিরে কোম্পানির অনুমতি ব্যাতিরেকে কৃষি শ্রমিককের কাজ করে বাড়তি কিছু টাকা কামাই করাই কাল হল মৃত্যুর কারণ।