1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

বারহাট্টায় নিখোঁজ ৪ দিন বাড়ির পাশ থেকে শিশুর গলিত লাশ উদ্ধার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৫৩ বার পঠিত

 

বাবরহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম থেকে নিখোঁজের ৪ দিন পর শাহিন মিয়া(৩) নামের এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার বাহাদুরপুর গ্রামে শিশুটির বাড়ি থেকে কিছু দূরে একটি গর্ত থেকে তার অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহিন মিয়া উপজেলার বাহাদুরপুর এলাকার মোছা ঝর্ণা আক্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু শাহিন গত ১৪ মার্চ বিকাল তিনটার দিকে বাড়ির পাশের উঠানে খেলাধুলা করতে ছিল।খেলাধুলা শেষে বাড়িতে না আসায় শিশুটির মা বাদী হয়ে বারহাট্টা থানায় একটি নিখোঁজের জিডি করেন।নিখোঁজের ৪ দিন পর আজ সকালে বাড়ির বাড়ির পাশের এক কিলো দূরে একটি গর্তে এলাকাবাসী শিশুটির অর্ধগলিত লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গর্ত থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

বারহাট্টা থানার ওসি নাজমুল হাসান জানান, গর্তে শিশুটির লাশ আছে শুনেই বারহাট্টা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।শিশুটির পরিবার এখনও কোন অভিযোগ দেয়নি।অভিযোগ ফেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর