1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

যাত্রীরা যাতে দুর্ভোগে না পড়ে সেই দিকে আমাদের যথেষ্ট খেয়াল রয়েছে-রেজাউল করিম

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার জিয়াউর রহমানঃ

বাংলাদেশ পুলিশের ঢাকা-রেঞ্জের এডিশনাল ইন্সপেক্টর জেনারেল রেজাউল করিম বলেছেন –ঈদে ঘর মুখো মানুষের যাত্রা নিরাপদ, নিশ্চিত এবং ভালোভাবে যাতায়াতের স্বার্থে আমার যে পুলিশ রয়েছে তারা সার্বক্ষণিক ২৪ ঘন্টা তারা কাজ করে যাচ্ছে। আমিও তাদের সাথে ২৪ ঘন্টাই কাজ করে যাচ্ছি। এর সাথে হাইওয়ে ওসি ও থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। যাত্রীরা যাতে কোন প্রকার দুর্ভোগে না পড়ে যাত্রীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেই দিক আমাদের যথেষ্ট খেয়াল রয়েছে এবং যে সমস্ত জায়গায় গাড়ির চাপ আছে সেখানেও আমার পুলিশ সদস্য কাজ করে যাচ্ছে। আমি আপনাদের কাছে আহবান জানাবো বর্তমান সরকার আন্তরিকতার সাথে সেবার মান উন্নয়নের জন্য যাত্রীরা যাতে নিরাপদে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেই দিকে খেয়াল রেখেছেন। আজ বুধবার (১৮মার্চ) গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং য়ে তিনি এসব কথা বলেন।

 

এছাড়া তিনি বলেন প্রধানমন্ত্রী নির্দেশনা মোতাবেক আমরা যাত্রীদের সেবা  নিশ্চিত করতে পারি সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই জনগণের ভোগান্তি লাঘবের  জন্য এ রোজার মধ্যেও প্রতিদিন দুই শিফটে ২২০ জন করে ৪৪০জন পুলিশ সদস্য কাজ করে যাচ্ছে।তিনি উল্লেখ করেন ঘর মুখো মানুষের যাত্রা কি নিরাপদ রাখার লক্ষ্যে শ্রমিক, বাস মালিক, বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

 

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের দুর্ভোগ স্বচক্ষে দেখার জন্য চন্দ্রা ত্রিমোড় এলাকা পরিদর্শন করেন।তিনি যাত্রীদের নিরাপদে বাড়ি ফিরে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য পুলিশ যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন তার পাশাপাশি যাত্রীদের যাতে নিশ্চিতের লক্ষ্যে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

 

এ এছাড়াও গাজীপুর ১ সংসদীয় আসনের সাংসদ মজিবুর রহমান এমপি, প্রেস ব্রিফিংয়ে বলেন বর্তমান সরকারের দলীয় নেতাকর্মী শ্রমিক এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের নিরাপদে যাত্রার লক্ষ্যে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। এ সময় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাহিম শাহারিয়ার, কালিয়াকৈর থানা অফিসার্স ইনচার্জ খন্দকার নাসির উদ্দিনসহ পুলিশের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর