
নিজস্ব প্রতিনিধি:
গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে,আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব,সাবেক সফল রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের সুযোগ্য ছোট ভাই এবং মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক নুরু
(প্রিন্সিপাল স্যার) আর আমাদের মাঝে নেই।
তিনি ছিলেন হাওর অঞ্চলের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র এবং চেনা মুখের আপন মানুষ।প্রিন্সিপাল স্যার শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না বরং তিনি ছিলেন একাধারে একজন আদর্শ শিক্ষক এবং মহান মুক্তিযুদ্ধের সম্মুখ সারির বীর সেনানি।তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে লায়ন হাবিবুর রহমান ভূইয়া জানান আমরা এমন এক অভিভাবককে হারালাম যার অভাব কখনো পূরণ হওয়ার নয়।
আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।মহান আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌসের চিরস্থায়ী মেহমান হিসেবে কবুল করেন।