
নিজস্ব প্রতিনিধি: স্থানীয় নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই সারাদেশে জনপ্রতিনিধিরা জনগণের কাছে নানানভাব নিজেকে প্রদর্শনের চেষ্টা যেমন করছে তেমনি জনগণও এই সুযোগে তাদের পছন্দের নেতাকে নির্বাচনে লড়াইয়ে অংশ নেওয়ানো চেষ্টা করছে।
কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ১নং গোপদিঘী ইউনিয়নের মো: তোফাজ্জল হোসেন তেমনি একজন যাকে স্থানীয় মানুষরা পরোপকারী নেতা হিসেবে চেনেন। বিগত ১৭ বছর নানান ধরণের নির্যাতন নিপিড়নের স্বীকার স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত মো: তোফাজ্জল হোসেনকে আসন্ন ১ নং গোপদিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চায় গোপদিঘী বাসী ।
মো তোফাজ্জল হোসেন বিগত ১৭ বছর স্বৈরাচার বিরোধী রাজপথে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং গোপদিঘী ইউনিয়নের মানুষের সেবায় নিয়োজিত রেখেছে রাজপথের ত্যাগী এই নেতা আন্দোলন করতে গিয়ে একাধিক মামলা কারা নির্যাতিত ও গুলিবিদ্ধ হয়ে রাজপথে আহত হয়েছে।
গোপদিঘী ইউনিয়নের জনগনের আশা, সৎ ও ক্লিন ইমেজের এই নেতাকে দল ও সাধারণ ভোটাররা সর্বোচ্চ মূল্যায়ন করবে।