1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

উত্তরার হাইকেয়ার হাসপাতালে এক নারীর রিপোর্টে অন্য নারীর চিকিৎসা

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৬১ বার পঠিত

নিজস্ব: রাজধানীর ঢাকার অলিতে-গলিতে অনুমোদনহীন ও ভাসমান হাসপাতাল গড়ে তুলে অপচিকিৎসার অভিযোগ অনেক দিন থেকে। সম্প্রতি ঢাকার উত্তরার হাইকেয়ার হাসপাতালে এক নারীর সিটি স্কান দিয়ে অন্য নারীর চিকিৎসা করার অভিযোগ উঠেছে। জাহানারা বেগম নামের ওই নারীর অবস্থা এখন সংকটাপন্ন। বর্তামানে অন্য একটি হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন। জাহানারা বেগমের স্বজনরা জানিয়েছেন হাইকেয়ার হাসপাতালের চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান ভূইয়ার নাম উল্লেখ করে উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং ২৩০৭। ভূল চিকিৎসার শিকার জাহানারা বেগমের স্বামী মো : মানিক সওদাগর জানান মাথাব্যথা ছিল আমার স্ত্রীর, মাথাব্যথার কারনে হাইকেয়ার হাসপাতালে ভর্ত্তি করার সাথে সাথেই ডা: মনিরুজ্জামান ভূইয়া সিটি স্কান করান। সিটি স্কান করে ইনজেকশন দেয়ার পর আমার স্ত্রী ছটফট করতে থাকে এক পর্যায়ে হাসপাতালের লোকজন আমার স্ত্রীকে রশি দিয়ে বেঁধে রাখেন। আমাদের স্বন্দেহ হলে সিটি স্কান রিপোর্টে দেখি নাছিমা বেগমের নাম। তখন হাসপাতালের ডাঃ মনিরুজ্জামান ভূইয়াসহ সবাইকে জিজ্ঞাসা করলে কেউ কথা বলে না। বাধ্য হয়ে অন্য একটি হাসপাতালে আমার স্ত্রীকে ভর্ত্তি করি কিন্ত উক্ত হাসপাতাল কর্তৃপক্ষ আমার নিকট থেকে এক লক্ষ বিশ হাজার টাকা নিয়ে নেয়। এই ভুল চিকিৎসার কারণে ডাঃ মনিরুজ্জামান ভূইয়া ও হাসপাতালের  নামে থানায় জিডি করেছি। যেন আমার মত অন্য কারোর রুগীকে অপচিকিৎসা শিকার না হতে হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর