1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

ঈদের ছুটি শেষে ঝুঁকি নিয়ে ফিরছে কর্মস্থলে

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৩১ বার পঠিত

 

শেখ জসিম (শ্রীপুর গাজীপুর) প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। সড়কপথের পাশাপাশি রেলপথে ফিরছে কর্মজীবী মানুষ। ঢাকাগামী ট্রেনগুলোয় প্রচণ্ড ভিড়। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে বসেও ফিরছে মানুষ।আগামীকাল রোববার থেকে দেশের শিল্প কারখানাগুলো সচল হচ্ছে। কর্মস্থলমুখী মানুষের স্রোত শুরু হয়েছে গতকাল শুক্রবার থেকে।

 

 

আজ শনিবার শ্রীপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনগুলোয় যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেনের ছাদেও গাদাগাদি করে বসে যাচ্ছে মানুষ। অনেক যাত্রীকে ঝুঁকি নিয়ে ট্রেনের দরজার কাছে ঝুলে যেতে চোখে পড়ে। প্রচণ্ড ভিড়ের কারণে অনেক যাত্রী শ্রীপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠতে পারেননি। বাধ্য হয়ে সড়কপথে কর্মস্থলে রওনা হয়েছেন অনেকে।

 

 

ট্রেনের যাত্রীরা জানান, শুক্রবার থেকে ট্রেনে মানুষের চাপ শুরু হয়েছে। আজ আরও বেশি ভিড়। ট্রেনে অতিরিক্ত যাত্রীর কারণে ধীরগতিতে ট্রেন চলাচল করছে। গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে। যানজট থেকে বাঁচতে ট্রেনযাত্রা বেছে নিলেও ভোগান্তি ভালোই পোহাচ্ছেন তাঁরা। গরমে অনেক যাত্রী হাঁসফাঁস করছেন। বিশেষ করে গরম আর মানুষের ভিড়ে শিশুদের অবস্থা কাহিল হয়ে পড়ছে।শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার শামীমা জাহানবলেন, ঈদের দীর্ঘ ছুটি শেষে শুক্রবার থেকে যাত্রীদের চাপ বাড়ছে। মোহনগঞ্জ, ময়মনসিংহ থেকে আসা সব ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড়। প্রতিটি ট্রেনের ছাদেও তিলধারণের ঠাঁই নেই

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর