1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নেতৃবৃন্দে সাথে রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সৌজন্য সাক্ষাৎ ।

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১১৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

 

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার দূতাবাস-এর ফার্স্ট সেক্রেটারী এনাস্টিয়া নেমোভার সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন-এর নেতৃবৃন্দ।

 

আজ বিকেলে  রাশিয়ান দূতাবাসে অনুষ্ঠিত সাক্ষাৎকার অনুষ্ঠানে   পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পবিত্র ঈদ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। এ সময় নারী ও শিশু অধিকার, সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম এবং ভবিষ্যতে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

 

এই আলোচনায় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও সোমালিয়া দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আসিফ এস মিজান, প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী, আসমা শহীদ, মোঃ মনির হাসান, মোঃ ফরিদ গাজী, আব্দুল লতিফ আহমদ, নাসিমা গাজী, মেহেজাবীন ইভা প্রমুখ।

ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিনিধিদল জানায়, তারা দেশের নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এ ধরনের আন্তর্জাতিক সৌজন্য সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং মানবিক উদ্যোগকে আরও বেগবান করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

রাশিয়ার দূতাবাসের ফার্স্ট সেক্রেটারীও ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর