1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

বিশ্ব গণমাধ্যম দিবসে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৫৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি : বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে দেশের দেড়শতাধিক সাংবাদিক সংগঠন নিয়ে গঠিত ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল চারটায় রাজধানীর ৭৮, মতিঝিলহস্ত সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব এস এম মোরশেদ।
সভাপতির বক্তব্যে বলেন, বর্তমান সময়ে গণমাধ্যম একটি জাতির দর্পণ হিসেবে কাজ করছে। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই একটি সুস্থ সমাজ গঠনের প্রধান ভিত্তি। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠন সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। প্রধান অতিথি তার
বক্তব্যে বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা না গেলে গণতন্ত্রও টেকসই হয় না। সাংবাদিকদের সত্য প্রকাশের সাহস থাকতে হবে এবং কোনো প্রকার চাপের কাছে নতি স্বীকার করা যাবে না।” তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি এবং পেশাগত মান উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও দায়িত্ববোধ বজায় রেখে কাজ করলে গণমাধ্যম আবারও তার হারানো আস্থা ফিরে পাবে। সংগঠনের মহাসচিব এস এম হামিফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক এম এ মজিদ,কে এম মাসুদুন নবী নূর,এ মান্নান, ইদি আমীন অ্যাপোলো, মো: আবুল কালাম, মো: জাকির হোসেন,
মো: আজহার আলী,আসমা আক্তার,মো: রানা সরদার, ফেরদৌস আরিফিন,
মাফুজা আক্তার মলি,নাজমা বেগম, মোঃ মামুন,মোঃ হুমায়ুন কবির হিমু,মো: আলম হোসেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। সভায় বক্তারা বিশ্ব গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি। তারা সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং সত্য প্রকাশে নির্ভীক থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর