
কৃষি বিভাগের তথ্য অনুসারে হাওরে তলিয়েছে নতুন করে ২ হাজার হেক্টর বোরো জমি ধান। অতি বৃষ্টি পাহাড়ি ঢলের কারণে কিশোরগঞ্জ জেলার ইটনা মিঠামইন অষ্টগ্রাম নিকলী তাড়াইল ও করিমগঞ্জ এর নতুন এলাকায় ২ হাজার হেক্টর বোরো জমি তলিয়েছে। মিঠামইন উপজেলার গোপদিঘী , ঢাকি, চারিগ্রাম, কাঞ্চনপুর, কাঠখাল। ইটনা উপজেলার বড় হাত কবিলা, এলংজুড়ী, বাদলা, বরিবাড়ি। তাড়াইল উপজেলার দামিহা, দিগদার, ধলা, জাওযার, বাঁচিহা। করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া, নোয়াবাদ ও জয়কা পানির নিচে পাঁকা আধাপাকা ধান তলিয়ে গেছে। সূত্র জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
ইতিমধ্যে কৃষক যেসব ধান কেটে এনেছেন, প্রয়োজনীয় রোদ না থাকায় এসব ধান পচন ধরেছে এবং চারা গজিয়েছে।ধান কাটার শ্রমিকের অভাবে কৃষক ধান কাটাতে পারছেন না। অল্প শ্রমিক পাওয়া গেলেও তাদের মুজুরি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে এমতবস্থায় কৃষকের ব্যাপক ক্ষতির আশঙ্কা বিদ্যমান।