
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে পাইলিংয়ের গর্তের পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। qতারা হলেন সদর উপজেলার নগুয়া কদম তলার মমিন মিয়ার ছেলে ওবায়দুল্লাহ (৪) ও পাকুন্দিয়া উপজেলার মসুয়া এলাকার মকবুল হোসেনের ছেলে মাহাদ হোসেন (৫)। সম্পর্কে দুজন মামাতো ফুফাতো ভাই। রোববার রাতে সদর উপজেলার নগুয়া কদমতলা এলাকায় ঘরের পাশে গর্তে পড়ে মারা যায় তারা।
পরিবার সূত্রে জানা যায়, ঘরের পাশে স্বপন মিয়া নামে এক ব্যক্তি বাড়ি করার জন্য পিলার স্থাপন করতে গর্ত করেন। বিকেলে মাহাদ ও ওবায়দুল্লাহ ঘর থেকে বাহিরে খেলা করতে বের হয়। অনেকক্ষণ হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা তাদের খুঁজতে গিয়ে সেই গর্তের ভেতর পানিতে তাদের ভেসে থাকতে দেখেন। পরে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।