1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

বারহাট্টায় শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

 

নেত্রকোনার বারহাট্টায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য যৌন সহিংসতা মুক্ত নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করা ও যৌন হয়রানি বন্ধে হাইকোর্টের নীতিমালার কার্যকর বাস্তবায়নে মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বারহাট্টা ইউনিয়ন কমিউনিটি ফোরাম, ইয়ুথ গ্রুপ ও RWVL-B প্রকল্পের নারী ও কিশোরী সার্কেল এর আয়োজনে বারহাট্টা প্রেসক্লাবের সামনে (১১ মে) সোমবার সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক নারী ও কিশোরী অংশ নেন। তারা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

বারহাট্টা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান হীরার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, নারী প্রগতি উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম মাজু, বিআরডিবি চেয়ারম্যান ওয়ারেছ উদ্দিন, কমিউনিটি ফোরামের সদস্য কোকিলা আক্তার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, RWVL-B প্রকল্পের প্রোজেক্ট মেনেজার দুর্গা রাণী সাহা, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, বাংলাদেশ নারী প্রগতি সংঘের বারহাট্টা উপজেলা শাখার শাখা ব্যবস্থাপ সুরজিত ভৌমিক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, হাইকোর্টের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনও যৌন হয়রানি বিরোধী কার্যকর কোনো সেল বা নীতিমালা নেই। এর ফলে প্রতিনিয়ত অনেক শিক্ষার্থী মানসিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর