1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

নবগঠিত আশুলিয়া মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ!

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১২০ বার পঠিত

ঢাকার সাভারের আশুলিয়া অঞ্চলে নবগঠিত আশুলিয়া মডেল প্রেসক্লাব-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ১৭ মে ২০২৬ খ্রিষ্টাব্দ, রোববার আশুলিয়ার বাইপাইল বসুন্ধরা এলাকায় এই আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে অনুষ্ঠানকে ঘিরে এলাকাজুড়ে সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

 

প্রেসক্লাব সূত্রে জানা যায়, সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার নীতিকে সামনে রেখে আশুলিয়া অঞ্চলের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে এবং পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে এই সংগঠন গঠন করা হয়েছে। নবগঠিত এই প্রেসক্লাব সাংবাদিকদের অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

অনুষ্ঠানে আশুলিয়া ও সাভার এলাকার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানে অতিথিরা সাংবাদিকতার নৈতিকতা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং স্থানীয় উন্নয়নে সাংবাদিকদের অবদান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।

 

 

আয়োজকরা জানান, আশুলিয়া একটি গুরুত্বপূর্ণ শিল্প ও জনবহুল এলাকা হওয়ায় এখানে একটি শক্তিশালী ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠনের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছিল। সেই প্রয়োজন থেকেই আশুলিয়া মডেল প্রেসক্লাব গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই সংগঠন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ, সেমিনার ও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকায় ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবে।

 

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর