
আশুলিয়া প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যেকোন আন্দোলনে সাভার ও আশুলিয়ার বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে, সেই সাথে ঢাকা ১৯ আসনে বিএনপিতে কোন বিভেদ নেই বলে জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বিকেলে সাভারের বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বনগাঁও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এসময় আরো বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল আগামীতে জনগণের ভোটে ক্ষমতায় গিয়ে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে বিএনপিতে চাঁদাবাজ সন্ত্রাসের ঠাঁই নাই বলেও বলেন তিনি। এসময় সাভার উপজেলা পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।