1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

খুলনা মফস্বল প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

খুলনা মফস্বল প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় খুলনার সোনাডাঙ্গা নবপল্লী কমিউনিটি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপদেষ্টা ও নব-নির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ার সোর্স গ্রুপের পরিচালক ও প্রেসক্লাব উপদেষ্টা ইঞ্জিনিয়ার চন্দন সিনহা,মানবাধিকার সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রেসক্লাব উপদেষ্টা স. ম. হাফিজুল ইসলাম,নবপল্লী কমিউনিটি সেন্টারের পরিচালক ও প্রেসক্লাব উপদেষ্টা এডভোকেট মেহেদী ইনছার,সাবেক সেনা কর্মকর্তা মোঃ কবীর হোসেন, পরিকল্পনাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব আদনান ইসলাম (দ্বীপ), খুলনা জেলা তাতীদলের সদস্য সচিব ও প্রেসক্লাব উপদেষ্টা মাহমুদ আলম লোটাস,এবং বিসমিল্লাহ থাই এ্যান্ড গ্লাস হাউস, লবণচরার পরিচালক মহাসিন আলম।

এছাড়াও অনুষ্ঠানে খুলনা মফস্বল প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সিনিয়র সহ-সভাপতি গাজী যুবায়ের আলম, মফিজুর রহমান টুকু ও মোঃ মনিরুজ্জামান মনির; সহ-সভাপতি বরুণ কান্তি মন্ডল, গোলাম কিবরিয়া তুহিন ও মোঃ কামরুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন মীর ফারুক হোসেন, মিসেস মারুফা বেগম, মোঃ আসাদ গাজী, অমলেন্দু বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক এস. এম. শামীম, তাজউদ্দিন আহম্মেদ টুকু, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ সাব্বির আহম্মদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোঃ মাজহারুল আলম, সহ-কোষাধ্যক্ষ মোঃ মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাজীব হুমায়ুন রাজু ও আলী ইমরাজ জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টুকু, প্রচার সম্পাদক আলহাজ্ব হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা।

আইন বিষয়ক সম্পাদক ইমরান জামান কাজল ও সোহেল রানা তাজ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ সোহেল রানা, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ বদরুজ্জামান ও সরদার সাঈদ হাসান বাবু,শিক্ষা বিষয়ক সম্পাদক তমরিশ বিশ্বাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অজিত কুমার রায়,পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আরিফুজ্জামান নয়ন এবং ধর্ম বিষয়ক সম্পাদক নিত্যানন্দ মহলদার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম সুজন,মোঃ আতিকুল গোলদার,মোঃ রফিকুল ইসলাম,
আসমা ইয়াসমিন,মোঃ সোহেল আহমেদ,মিম আফরোজ।

পরিচিতি সভা শেষে নব-নির্বাচিত নেতৃবৃন্দ ও অতিথিদের সম্মানে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং সংগঠনের অগ্রগতিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর