
বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টা থেকে ভুয়া পুলিশ সেজে অপহরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ ৮ জুন বারহাট্টা থানায় বাদী হয়ে মামলটি করেন অপহরণের স্বীকার সোহরাব হোসেন।ভুক্তভোগী সোহরাব হোসেন উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর পালপাড়া গ্রামের মোঃ ওয়ারেছ আলীর ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার অফিসার ইন চার্জ চম্পক দাম।
থানায় হওয়া মামলা সূত্রে জানা যায়, বারহাট্টা উপজেলার নৈহাটি বাজারে বিকাশ ও মনোহারী ব্যবসা করতেন চন্দ্রপুর এলাকার সোহরাব হোসেন।গত ৭ জুন ভুক্তভোগী সোহরাব হোসেন উনার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন।তখন আসামী মামুন ভুক্তভোগীকে ফোন করে বলে তার বাড়িতে ঝগড়া লেগেছে তাই তাড়াতাড়ি তার বাড়িতে যাওয়ার জন্য।বিষয়টি শুনে ভুক্তভোগী দ্রুত আসামী মামুনের বাড়ির দিকে রওনা করেন।রাস্তায় অপর দুই আসামি সুজাত মিয়া ও সিজন মিয়া সহ অজ্ঞাত আরো কয়েকজন ভুক্তভোগীর পথরোধ করে থাকে বলে যে ভুক্তভোগীর নামে ওয়ারেন্ট আছে।তখন ভুক্তভোগীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে কলমাকান্দা উপজেলার আমবাড়ি এলাকায় নিয়ে যায়।তখন আসামীরা ভুক্তভোগীর কাছ থেকে মানিব্যাগ,মোটরসাইকেলের চাবি নিয়ে নেয়।এসময় তারা আরো ৬ লাখ টাকা দাবী করে।পরবর্তীতে জায়গা পরিবর্তন করার জন্য আবার আমবাড়ি বাজারে নিয়ে গেলে ভুক্তভোগী কৌশলে চিৎকার করলে এলাকাবাসী এসে উদ্বার করে এবং আসামীদের আটক করে থানা পুলিশে খরব দেয়।
বারহাট্টা থানার অফিসার ইন চার্জ চম্পক দাম বলেন, ভুয়া পুলিশ সেজে অপহরণের ঘটনায় আমাদের থানায় একটি মামলা রুজু হয়েছে।ধৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।বিষয়টি তদন্তাধীন রয়েছে আরো কেউ এই ঘটনার সাথে জড়িত কিনা সেটা তদন্ত করে বের করা হবে।