1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থ্রি-হুইলার আটকের জেরে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | এইচ এম শাহীন
গত ৯ জুন মঙ্গলবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থ্রি-হুইলার (অটোরিকশা) আটককে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সঙ্গে হাইওয়ে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা হাইওয়ে পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

 

 

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে হাইওয়ে পুলিশ মহাসড়কে চলাচলরত একটি থ্রি-হুইলার আটক করে। এ ঘটনায় চালক ও শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।একপর্যায়ে কয়েকজন বিক্ষুব্ধ শ্রমিক হাইওয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় এবং গাড়িটির বিভিন্ন অংশ ভাঙচুর করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

 

 

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিয়মিত আইন প্রয়োগ ও ট্রাফিক ব্যবস্থাপনার অংশ জহিসেবে একটি থ্রি-হুইলার আটক করা হয়েছিল। এর জের ধরে কিছু শ্রমিক উত্তেজিত হয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর