1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

বারহাট্টায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত

 

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টায় বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে| রবিবার উপজেলা সদর ইউনিয়নের বড়গাঁও গ্রামে এ নিহতের ঘটনা ঘটে| নিহত যুবকের নাম জাহাঙ্গীর আলম| তিনি ওই গ্রামের আব্দুর রশিদ তালুকদারের ছেলে এবং এক কন্যা সন্তানের জনক| স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে এবং বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়| ওই সময় জাহাঙ্গীর আলম তার নিজ বাড়ির পিছনে থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন| হঠাৎ একটি প্রচণ্ড বজ্রপাত সরাসরি তার ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন| পরবর্তীতে আশেপাশের লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুন্নাহার চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন| জাহাঙ্গীর আলমের এই আকস্মিক মৃত্যুতে বড়গাঁও গ্রামসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে| ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল আমীন| উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার জানান, বড়গাঁও গ্রামে বজ্রপাতে জাহাঙ্গীর আলম নামের এক যুবকের মৃত্যু হয়েছে| বিষয়টি খুবই হৃদয় বিদারক| উপজেলা প্রশাসন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং পরিবারটিকে সর্বাত্মক সহযোগিতা দানের আশ্বাস দিয়েছেন|

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর