1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

একই পরিবারের মা ও তিন বোনকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩৮ বার পঠিত

 

লক্ষ্মীপুরের রায়পুরে এক মর্মান্তিক ও লোমহর্ষক হ/ত্যাকাণ্ডের ঘটনায় একই পরিবারের মা ও তিন বোনকে কুপিয়ে নৃ/শংসভাবে হ/ত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মর্মান্তিক এই ঘটনায় নিহতরা হলেন— মা শাহিনুর বেগম (৩৮), তিন মেয়ে সায়মা আক্তার (২১), ইকরা আক্তার (১৭) ও শিফা আক্তার (৯). ঘটনার সময় দূরবর্তী কর্মস্থলে থাকায় অলৌকিকভাবে বেঁচে যান পরিবারের একমাত্র ছেলে সিফাত হোসেন (১৮). এই বর্বরোচিত হ/ত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ক্ষুব্ধ জনতা ঘাতক যুবক রতন মজুমদারকে (২৮) ধরে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলেই নি/হত হয়.।

 

 

​রায়পুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালে সিফাতের বাবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা/রা যাওয়ার পর থেকে মা শাহিনুর বেগম সন্তানদের নিয়ে চরম কষ্টে সংসার চালাচ্ছিলেন। বড় মেয়ে সায়মা আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তির চেষ্টা করছিলেন. একমাত্র ছেলে সিফাত পড়াশোনার পাশাপাশি রায়পুর বণিক সমিতির সভাপতির দোকানে চাকরি করে সংসারে হাল ধরেছিলেন. একসঙ্গে মা ও তিন বোনকে হারিয়ে সিফাত এখন সম্পূর্ণ বাকরুদ্ধ ও একা হয়ে পড়েছেন. রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান, নি/হতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং তাদের গ্রামের বাড়ি কুমিল্লায় খবর পাঠানো হয়েছে.

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর