
মাহাবুব আলম বাবু, ব্যুরো চিফ,মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী আজ ০১ জুলাই (বুধবার) কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)পরিদর্শনকালে জুলাই-সেপ্টেম্বর ২০২৬ সেশনের নিয়মিত ব্যাচের শুভ উদ্বোধন করেন।

এছাড়াও প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন (PDO) কর্মসূচির আওতায় বিদেশগামী কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবেও অংশগ্রহণ করেন জেলা প্রশাসক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মুন্সীগঞ্জ সদর-এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব নাহিদা পারভীন।
জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ-বিদেশের কর্মক্ষেত্রে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে এবং আইনসম্মত উপায়ে বিদেশ গমন, প্রশিক্ষণে অর্জিত দক্ষতার যথাযথ প্রয়োগ, কর্মস্থলের আইন-কানুন মেনে চলা এবং দেশের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান বিদেশগামী কর্মীদের।