1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

৬০ ফিট কূপে পরে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু ঠিকাদার ও ভবন মালিক পলাতক!

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৩৩ বার পঠিত


​ইমরান খাঁন ঢাকা জেলা :
সাভারের আশুলিয়ায় রূপায়ন সিটির ভেতরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় আলম (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ ১ জুলাই (বুধবার) দুপুর ১২ টার দিকে আশুলিয়ার ছয়তলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

 

 

নিরাপত্তা সরঞ্জাম ছাড়া জোরপূর্বক গভীর কূপে নামানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক সূত্রে জানা গেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ঠিকাদার ও ভবন মালিক পলাতক রয়েছেন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রূপায়ন সিটির ভেতরে একটি বহুতল ভবন নির্মাণের কাজ চলছিল ঘটনার সময় ভবনের ম্যানেজার মোঃ ফারুক ও ঠিকাদার কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম যেমন- সেফটি বেল্ট বা হেলমেট এবং অক্সিজেন সিলিন্ডার ছাড়াই শ্রমিক আলমকে একটি গভীর কূপে নামার জন্য বাঁধ্য করেন।

 

 

​কূপে নামার পরপরই আলমের কোনো সাড়াশব্দ না পেয়ে অন্য সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাকে কূপ থেকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলমকে মৃত ঘোষণা করেন।ভবনের কয়েকজন বাসিন্দা জানান, কূপে নামার কিছু সময় আগে বাড়ির ম্যানেজার ফারুককে শ্রমিক আলমের সাথে কথা বলতে দেখা গিয়েছিল। এর পরপরই এই রহস্যজনক মৃত্যুর ঘটনাটি ঘটে। স্থানীয়দের মনে এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা নিয়ে গভীর সন্দেহের সৃষ্টি হয়েছে।

 

 

​এদিকে ঘটনার পর থেকেই জিজ্ঞাসাবাদের ভয়ে ভবনের মালিক তৌহিদ উদ্দিন এবং ম্যানেজার কাম ঠিকাদার মোঃ ফারুক এলাকা ছেড়ে পালিয়েছেন। বর্তমানে তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলোও বন্ধ পাওয়া যাচ্ছে।শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হন আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোঃ রাশেদুজ্জামান এবং এসআই মোঃ কুদ্দুস। তারা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন।

 

 

​পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য বা হত্যাকাণ্ড লুকিয়ে আছে তা খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর