1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

মিঠামইনে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত।

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৩০ বার পঠিত

 

হাওর উপজেলা মিঠামইন ১ নং গোপদিঘী ইউনিয়নে শরীফপুর ঈদগাহ মাঠে সম্প্রতি জাঁকজমক পূর্ণ ও স্বতস্ফূর্ত ভাবে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে সভাপত্বিত করেন বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়া, সমাবেশ পরিচালনা করেন ইউপি সদস্য আব্দুল কাদির সবুজ ।

 

আলোচনায় অংশগ্রহণ করেন মো: সিরাজুল ইসলাম, ফরিদ উদ্দিন, তাজুল ইসলাম সাতি, মো: রফিকুল ইসলাম , মাইকেল মিয়া, গৌরাঙ্গ দাস, তোফাজ্জল হোসেন, আবুল হাশেম প্রমুখ।
এ মাদক বিরোধী সমাবেশে বক্তাগণ বলেন, মাদক ছেয়ে গেছে এই এলাকা, যুব সমাজ এর করাল গ্রাসে নিমজ্জিত, তাঁদের মধ্যে রয়েছে মাদক ক্রেতা ও বিক্রেতা। মাদকের কারণে চুরি, ডাকাতি, জুয়া সহ বিভিন্ন অপরাধমূলক কাজ প্রতিনিয়ত বেড়েই চলেছে,তাঁরা এই অভিযান কে সাফল্যমন্ডিত করার জন্য আপামর জনসাধারণ কে আহ্বান জানান ও সহযোগিতা কামনা করেন, সমাবেশ শেষে একটি মাদক বিরোধী মিছিল বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে,
মাদক বিরোধী টিম বিভিন্ন মাদকের আস্তানায় অভিযান চালিয়ে মাদকাসক্ত ও মাদক বিক্রেতাদের আইনের হাতে সোপর্দ করতে সক্ষম হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর