1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

বারহাট্টায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৫৩ বার পঠিত

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি:”উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে| কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ঋণ বিতরণ ও গাছের চারা বিতরণ| সোমবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বারহাট্টা উপজেলা শাখার উদ্যোগে বিআরডিবি হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়| উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তারের সভাপতিত্ব ও বিআরডিবি অফিসের হিসাবরক্ষক আবু সাঈদ সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ উল্লাহ পারভেজ, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক মোঃ সবুজ মিয়া, বারহাট্টা প্রেস ক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমাদ বাবুল, সাধারন সম্পাদক আজিজুল হক ফারুক, ইউসিসি লিঃ এর সাবেক চেয়ারম্যান শেখ ওয়ারেছ উদ্দিন, ঋণ গ্রহিতা রফিকুল ইসলাম, হাসিনা আক্তার প্রমুখ| সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং পল্লী অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বিআরডিবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন| টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে| এছাড়াও উক্ত আলোচনা সভায় বারহাট্টা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন| এ সময় উদ্যোক্তা ৩ জন, বীর মুক্তিযোদ্ধা ২ জন, পল্লী প্রগতি প্রকল্প ১১ জন এবং আবর্তক ২৩ জনের মধ্যে ঋণ বিতরণ করা হয়|

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর