1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও হিরোইনসহ দুইজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

সাভার প্রতিনিধিঃ

আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও হিরোইনসহ দুইজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার সকাল থেকে পৃথক সময়ে চালানো এই অভিযানে বড়দেশী গ্রামের দুই বাসিন্দাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমিনবাজারের বড়দেশী গ্রামে অভিযান চালিয়ে প্রথমে পাঁচ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ রেহেনা বেগম (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি মৃত আব্দুল গফুর মোল্লার মেয়ে এবং দীর্ঘদিন ধরে বৈশারটেক এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানায় পুলিশ।

পরবর্তীতে একই দিনে একই এলাকায় পৃথক আরেকটি অভিযানে একশ’ পুড়িয়া (মোট ১০ গ্রাম) হিরোইনসহ কবির হোসেন (৩৮) নামের আরেকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি বড়দেশী পশ্চিম পাড়ার মৃত মাহতাব উদ্দিনের ছেলে।

স্থানীয় পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আমরা নিয়মিতভাবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করছি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে।

এমন অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে এবং মাদক নির্মূলে পুলিশকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর