1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

গাজীপুর-২ আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ হোসেন আলীর নেতৃত্বে বর্ণাঢ্য মোটরসাইকেল শো-ডাউন

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

 আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মুহাম্মদ হোসেন আলী এক বর্ণাঢ্য মোটরসাইকেল শো-ডাউন কর্মসূচির আয়োজন করেছেন।

শনিবার, ১৪ জুন ২০২৫ ইং, সকাল ৯:৩০ মিনিটে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম থেকে শো-ডাউনটি শুরু হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক মোটরসাইকেল বহর নিয়ে অংশগ্রহণ করেন।

মুহাম্মদ হোসেন আলী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর এবং মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ নির্বাচনী শো-ডাউন কর্মসূচির মাধ্যমে তিনি গাজীপুর-২ আসনের জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন এবং তাঁর উন্নয়ন পরিকল্পনা ও রাজনৈতিক বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেন।

স্থানীয় জনসাধারণের মাঝে এ আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছেন আয়োজকরা। নির্বাচনী প্রচারণায় এই শো-ডাউন নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এলাকাবাসীর মাঝে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর