1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩৯২ বার পঠিত

​মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঐতিহ্যবাহী উত্তর গোপদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ খায়রুল আলম খান।তিনি বিদ্যালয়টির ভূমিদাতা মরহুম রায়হানা আক্তারের সুযোগ্য সন্তান।

 

​স্থানীয় সূত্রে জানা যায়,মরহুম রায়হানা আক্তার ছিলেন এক অনন্য সাধারণ ও মহীয়সী নারী। জীবদ্দশায় তিনি নিজের চেয়ে মহল্লার উন্নয়ন এবং শিক্ষার প্রসার নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকতেন।নিজের দান করা জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর অনুমোদন লাভ করলেও স্থানীয় মহল্লাবাসীর সবিশেষ অনুরোধ উপেক্ষা করে তিনি বিদ্যালয়ের নামকরণ নিজের নামে করেননি। প্রচারবিমুখ এই মহীয়সী নারীর শিক্ষা অনুরাগের গল্প আজীবন এই অঞ্চলে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

 

​মায়ের আদর্শকে বুকে ধারণ করে শিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত সভাপতি মোঃ খায়রুল আলম খান।তিনি বলেন,”মায়ের রোপণ করা এই বিদ্যার বৃক্ষটিকে আরও উঁচুতে নিয়ে যাওয়াই আমার প্রধান লক্ষ্য।বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য ও শিক্ষকদের সাথে নিয়ে শিক্ষার মানোন্নয়নে আমরা সুদূরপ্রসারী ভূমিকা রাখতে চাই।”

 

​এদিকে বিদ্যালয়টি শুধু নেতৃত্বে নয়,অর্জনেও উপজেলায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।সম্প্রতি অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে ৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ কৃতকার্য হয়েছে।যার মধ্যে একজন ট্যালেন্টপুল এবং দুইজন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। এই ফলাফলের ভিত্তিতে বিদ্যালয়টি মিঠামইন উপজেলার মধ্যে শ্রেষ্ঠ বৃত্তিপ্রাপ্ত বিদ্যালয়ের গৌরব অর্জন করেছে।
​বিদ্যালয়ের এই অভাবনীয় সাফল্যে ও নতুন কমিটি গঠিত হওয়ায় অভিভাবক,শিক্ষক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর