1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

আশুলিয়ায় শিক্ষাবিদ ড. সৈয়দ আলী আশরাফের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

 

জাহাঙ্গীর আলম রাজু, আশুলিয়া প্রতিনিধি,

দৈনিক আজকের দুর্নীতি :

আশুলিয়ার শ্রীপুর গণকবাড়ি এলাকায় অবস্থিত তাহফিয়ুল কুরআনিল কারিম ফাযিল (স্নাতক) মাদ্রাসার সাংস্কৃতিক শাখার উদ্যোগে প্রখ্যাত শিক্ষাবিদ ও ইসলামি চিন্তাবিদ অধ্যাপক ড. সৈয়দ আলী আশরাফ (রহ.)-এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার (৮ আগস্ট) সকালে মাদ্রাসার নিজস্ব হলরুমে এই স্মরণসভার আয়োজন করা হয়।আশরাফ চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান ও সাবেক সচিব (প্রতিরক্ষা ও জনপ্রশাসন মন্ত্রণালয়) জনাব আবু মো: মনিরুজ্জামান খানের (ফারুক) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ী।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শাহ কাওসার মোস্তফা বলেন, “ড. সৈয়দ আলী আশরাফ (রহ.) ছিলেন শিক্ষা ও জ্ঞানচর্চার আলোকবর্তিকা।

 

 

 

শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান অনুকরণীয়। তাঁর মতো গুণী মনীষীদের আদর্শ ও জ্ঞানভিত্তিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া বর্তমান সময়ের অন্যতম প্রধান দাবি।”আলোচনা পর্ব শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রতিনিধিরা ।

 

 

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর