1. admin@dailyajkerdurnity.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি কলেজের নব-নির্মিত ভবণের উদ্বোধন মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, নারী আসামি গ্রেফতার* বরগুনার অভিযানে আমতলী থানা এলাকা থেকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার মিঠামইনে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া সদরে ০৯ জনকে গ্রেফতার ও  ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বিশেষ কৌশলে ৩ কেজি গাঁজা পাচারকালে ০২ জন গ্রেফতার–ডিএনসি_বগুড়া জন্মদিনে সবার কাছে দোয়া চাইলেন মো. হাবিবুর রহমান ভূঁইয়া জগন্নাথপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ সরকারি ফি’র বাইরে টাকা আদায়ের অভিযোগ, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ নায়েবের বিরুদ্ধে আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক সাভারে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার

বগুড়া আদালতে সাংবাদিক হাবিবুর রহমান ভূইয়াকে হত্যাচেষ্টার অভিযোগ

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১২৭ বার পঠিত

হামলার ঘটনায় সদর থানায় জিডি, নম্বর-১২১২

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার আদালত চত্বরে প্রকাশ্যে সাংবাদিক মো. হাবিবুর রহমান ভূইয়াকে হত্যার উদ্দেশ্যে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোতাহের আলী, তার ভাই ও ছেলে এবং অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির নম্বর ১২১২।সাংবাদিক হাবিবুর রহমান ভূইয়ার করা জিডি ও সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, আদালতে অবস্থানকালে অভিযুক্তরা তাকে ঘিরে ধরে হামলার চেষ্টা করেন। এ সময় তাকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

 

 

 

জিডিতে আরও উল্লেখ করা হয়েছে, মোতাহের আলী, তার ভাই ও ছেলে এবং তাদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা ব্যক্তিরা সাংবাদিক হাবিবুর রহমান ভূইয়ার ওপর হামলার চেষ্টা করেন। অভিযুক্তদের বিরুদ্ধে বগুড়া এলাকায় বিভিন্ন অপরাধ ও মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।আদালতের মতো প্রকাশ্য ও গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের হামলার ঘটনায় সাংবাদিক হাবিবুর রহমান ভূইয়া নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। ভবিষ্যতে তাকে কিংবা তার পরিবারের সদস্যদের ক্ষতি করা হতে পারে বলেও তিনি আশঙ্কা করছেন।

 

 

এ বিষয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই মাহামুদুর রহমান প্রতিবেদককে বলেন, “আমরা জিডির অভিযোগ বিষয়ে অবগত হয়ে তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”

 

সাংবাদিক মো. হাবিবুর রহমান ভূইয়া বলেন, “আদালতের মতো নিরাপত্তাবেষ্টিত ও প্রকাশ্য স্থানে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলার চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দাবি করছি।”

 

তবে অভিযোগের বিষয়ে মোতাহের আলী, তার ভাই ও ছেলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর