1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

কাশিমপুরের জিরানী বাজারে ড্রিমল্যান্ড গেস্ট হাউস নিয়ে প্রশ্ন: একাধিক অভিযানের পরও কীভাবে চলছে অনৈতিক কার্যক্রম?

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পঠিত

 

গাজীপুরের কাশিমপুরের জিরানী বাজার এলাকায় অবস্থিত ড্রিমল্যান্ড গেস্ট হাউসকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও অভিযোগ ঘুরপাক খাচ্ছে। অভিযোগ রয়েছে, গেস্ট হাউসটির আড়ালে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে। যদিও এসব অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

 

 

স্থানীয়দের দাবি, অতীতেও একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অভিযান পরিচালনা করেছে। সর্বশেষ কিছুক্ষণ আগেও কাশিমপুর থানা পুলিশ অভিযান চালিয়েছে বলে জানা গেছে। তবে অভিযানের পরও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, কিংবা অভিযোগের বিষয়ে কী পাওয়া গেছে—এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।এলাকাবাসীর প্রশ্ন, যদি অভিযোগগুলো সত্য হয়ে থাকে, তাহলে বারবার অভিযানের পরও কীভাবে একই স্থানে কার্যক্রম পরিচালিত হচ্ছে? এর পেছনে কোনো প্রভাবশালী মহলের ছত্রছায়া রয়েছে কি না, নাকি অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে—এমন নানা আলোচনা স্থানীয়দের মধ্যে চলছে।

 

 

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।স্থানীয়দের দাবি, বিষয়টি নিরপেক্ষ ও স্বচ্ছভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর