1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

জিন্নাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ কুমার দত্তের মৃত্যুতে শোক

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পঠিত

মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ১নং গোপদিঘী ইউনিয়নের জিন্নাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ কুমার দত্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও দাতা শরফুদ্দিন ভূঁইয়া সবুজ।

 

এক শোকবার্তায় শরফুদ্দিন ভূঁইয়া সবুজ বলেন, “আজকের দিনটা এমন একটি দিন, যেদিন আমরা হারিয়েছি আমাদের স্কুলের প্রিয় শিক্ষক ইন্দ্রজিৎ দত্ত স্যারকে। স্যার ছিলেন সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ। স্যারকে কত বিরক্ত করেছি, কিন্তু স্যার সবসময় আমাদের ভালোবেসে বুঝিয়েছেন।”তিনি আরও বলেন, “আজ খুব মনে পড়ছে স্কুলে কাটানো দিনগুলোর কথা। সকাল থেকে একটানা প্রাইভেট পড়ে স্কুল টাইমেই বাড়িতে যেতাম নাস্তা করতে। এ কারণে স্যারের ক্লাসে প্রায়ই আমার দেরি হতো। কিন্তু তবুও স্যার আমাকে কখনো একবারের জন্যও কোনো কথা শোনাননি।”

 

শরফুদ্দিন ভূঁইয়া সবুজ বলেন, ইন্দ্রজিৎ কুমার দত্ত ছিলেন একজন আন্তরিক, হাস্যোজ্জ্বল ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক। তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।শোকবার্তায় তিনি প্রয়াত শিক্ষকের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।“আমি স্যারের বিদেহী আত্মার জন্য শান্তি  প্রার্থনা করছি। মহান সৃষ্টিকর্তা যেন তাঁকে শান্তিতে রাখেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।”

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর