1. admin@dailyajkerdurnity.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি কলেজের নব-নির্মিত ভবণের উদ্বোধন মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, নারী আসামি গ্রেফতার* বরগুনার অভিযানে আমতলী থানা এলাকা থেকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার মিঠামইনে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া সদরে ০৯ জনকে গ্রেফতার ও  ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বিশেষ কৌশলে ৩ কেজি গাঁজা পাচারকালে ০২ জন গ্রেফতার–ডিএনসি_বগুড়া জন্মদিনে সবার কাছে দোয়া চাইলেন মো. হাবিবুর রহমান ভূঁইয়া জগন্নাথপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ সরকারি ফি’র বাইরে টাকা আদায়ের অভিযোগ, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ নায়েবের বিরুদ্ধে আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক সাভারে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার

জান্নাতের টিকিট একমাত্র আল্লাহই দিতে পারেন, অন্য কেউ নয়”— রাশেদা বেগম হীরা এমপি

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৯৬ বার পঠিত

 

 

নিজস্ব প্রতিবেদক | এইচ এম শাহীন
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের উন্নয়ন কার্যক্রম এবং দলীয় সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করতে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদা বেগম হীরা বলেন, “আর কেউ জান্নাতের টিকিট বিক্রির সুযোগ পাবে না। জান্নাতের টিকিট একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনই দিতে পারেন। মানুষের হাতে জান্নাতের টিকিট নেই।”তিনি পবিত্র কুরআনের সূরা আল-বাকারার কয়েকটি আয়াতের ব্যাখ্যা তুলে ধরে বলেন, মানুষের ঈমান, আমল এবং আল্লাহর সন্তুষ্টির মাধ্যমেই জান্নাত লাভ সম্ভব। তিনি আরও বলেন, “কেউ যদি দুনিয়াতে আপনাকে জান্নাতের টিকিট দেওয়ার দাবি করে, তাহলে তারা প্রতারক ও মুনাফিক। তাদের কথায় আপনারা কান দেবেন না।”
রাশেদা বেগম হীরা বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তিনি জুলাই শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে দেবিদ্বার উপজেলার উন্নয়ন কার্যক্রম নিয়ে নেতাকর্মীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

 

 

 

অনুষ্ঠানে জুলাই শহীদ রুবেলের স্ত্রী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি অভিযোগ করেন, তাঁর স্বামী হত্যা মামলার আসামিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন, আসামিদের পক্ষ থেকে নিয়মিত হুমকি পাচ্ছেন এবং প্রাণনাশের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। প্রধান অতিথির মাধ্যমে সরকারের কাছে তিনি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি জানান।তিনি বলেন, “আমার স্বামী শুধু বিএনপির রাজনীতি করার কারণেই হত্যা হয়েছেন। অতচ বর্তমান বিএনপি সরকার হ্মমতায় থাকা সত্যেও আমার পরিবার আজও নিরাপত্তাহীনতায় ভুগছে। অপরাধীদের বিচার কবে হবে—এই প্রশ্ন আমি আজ এই মঞ্চে রেখে গেলাম।”

 

 

 

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী, সুফিয়া বেগম,দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাজেদা আহসান মুন্সী, গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম. এ. আউয়াল খান এবং জুলাই যোদ্ধা ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের অন্যতম নেতা রাসেল খান।সভায় বক্তারা বিএনপিকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়ে স্থানীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে সতর্ক করেন।

 

 

 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রাশেদা বেগম হীরা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন এবং বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব,তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের কর্মসূচি বাস্তবায়নে দলীয় মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন,তিনি অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, দেবিদ্বারের নেতাকর্মীদের আন্তরিকতা তাঁকে মুগ্ধ করেছে।

 

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিন। সঞ্চালনা ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম আজাদ এবং পৌর বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান মোল্লা।সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর