1. admin@dailyajkerdurnity.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি কলেজের নব-নির্মিত ভবণের উদ্বোধন মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, নারী আসামি গ্রেফতার* বরগুনার অভিযানে আমতলী থানা এলাকা থেকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার মিঠামইনে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া সদরে ০৯ জনকে গ্রেফতার ও  ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বিশেষ কৌশলে ৩ কেজি গাঁজা পাচারকালে ০২ জন গ্রেফতার–ডিএনসি_বগুড়া জন্মদিনে সবার কাছে দোয়া চাইলেন মো. হাবিবুর রহমান ভূঁইয়া জগন্নাথপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ সরকারি ফি’র বাইরে টাকা আদায়ের অভিযোগ, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ নায়েবের বিরুদ্ধে আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক সাভারে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার

মাধবপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পঠিত

ব্রাহ্মণপাড়া নিজস্ব প্রতিবেদক, এইচ এম শাহীন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ১ নং মাধবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মকিমপুর বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত ২২ আগস্ট, শনিবার বাদ এশা মকিমপুর বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ১ নং মাধবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জমসেদ মিয়ার সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আলী আশরাফ মানিকের পরিচালনায়, এবং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায়অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক গোলাম মোস্তফা (মানিক)। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির অন্যতম নেতা ফারুক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির অন্যতম নেতা কামরুল হাসান কাজল,অবিদুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন ১ নংওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেনে ১ নং মাধবপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, মাধবপুর ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি আতিকুল্লাহ বেলাল, ১ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক আবদার আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা ইমরান হোসেন । এ সময় হাজী জসীম উদ্দীন এমপির গর্ভদারিনী মায়ের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।

 

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি জমসেদ মিয়া।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর