
রাজশাহী প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ১২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সাধারণ নাগরিক ও ব্যাবসায়িক দের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) রাজশাহীর সাহেব বাজার মসজিদ মিশন একাডেমি হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. জাহাঙ্গীর, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. আবু বকর সিদ্দিক আমীর বোয়ালিয়া পশ্চিম থানা রাজশাহী মহানগরী ।সভায় সভাপতিত্ব করেন মো. মতিউর রহমান, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১২ নম্বর ওয়ার্ড, রাজশাহী মহানগরী।সাধারণ সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. জাহাঙ্গীর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি ন্যায়, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।সভায় জামায়াতে ইসলামীর ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
সভা সঞ্চালক হিসেবে ছিলেন এসকে রিপন সিদ্দিকী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ১২ নং ওয়ার্ড, রাজশাহী মহানগরী