1. admin@dailyajkerdurnity.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি কলেজের নব-নির্মিত ভবণের উদ্বোধন মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, নারী আসামি গ্রেফতার* বরগুনার অভিযানে আমতলী থানা এলাকা থেকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার মিঠামইনে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া সদরে ০৯ জনকে গ্রেফতার ও  ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বিশেষ কৌশলে ৩ কেজি গাঁজা পাচারকালে ০২ জন গ্রেফতার–ডিএনসি_বগুড়া জন্মদিনে সবার কাছে দোয়া চাইলেন মো. হাবিবুর রহমান ভূঁইয়া জগন্নাথপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ সরকারি ফি’র বাইরে টাকা আদায়ের অভিযোগ, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ নায়েবের বিরুদ্ধে আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক সাভারে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার

বাস্তা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে মো. আলমগীর হোসেন খান

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: জি. এম. স্বপন মাহমুদ

কেরানীগঞ্জ মডেল উপজেলার বাস্তা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী মো. আলমগীর হোসেন খান জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দল-মতের ঊর্ধ্বে উঠে ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা থেকেই অনেকে মো. আলমগীর হোসেন খানকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি সদালাপী, হাস্যোজ্জ্বল ও প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে এলাকায় পরিচিত।

 


সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর হোসেন খান বলেন, “আমি যদি বাস্তা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হতে পারি, তাহলে বাস্তা ইউনিয়নকে একটি আলোকিত ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।”ইউনিয়নের কয়েকজন বাসিন্দা বলেন, আলমগীর হোসেন খান নিরহংকারী ও ভালো মনের একজন মানুষ। স্থানীয় কেউ বিপদে পড়লে তিনি সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাঁর বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলেও দাবি করেন তারা।

স্থানীয়দের আরও দাবি, ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা আলহাজ্ব আমান উল্লাহ আমানের নেতৃত্বে রাস্তাঘাট সংস্কার, খেলাধুলার আয়োজনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আলমগীর হোসেন খানের সম্পৃক্ততা তরুণ প্রজন্মসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। এসব কর্মকাণ্ডের কারণে তাঁর জনপ্রিয়তা বেড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মো. আলমগীর হোসেন খান বলেন, “ইউনিয়নের তৃণমূল পর্যায় থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ এবং দলীয় নেতাকর্মীরা আমাকে নির্বাচনে অংশগ্রহণের জন্য জোরালোভাবে দাবি জানিয়েছেন। আমি ইউনিয়নবাসীকে আশ্বস্ত করেছি—আপনারা আমার সুখ-দুঃখের সাথী। আপনাদের ভালোবাসা নিয়ে যেন আগামী দিনগুলো অতিবাহিত করতে পারি, সেটিই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “আমি মনে-প্রাণে বিশ্বাস করি—সেবাই ধর্ম, সেবাই কর্ম। মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।”
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আলমগীর হোসেন খান বলেন, “এ দেশে যখনই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তখন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। আমার নেতা জননেতা আলহাজ্ব আমান উল্লাহ আমান এমপি মহোদয় দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন পিছিয়ে থাকা কেরানীগঞ্জকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়।”

 


বাস্তা ইউনিয়নবাসীর উদ্দেশে তিনি বলেন, “আমি জীবনে আপনাদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি। তার কিছুটা হলেও আপনাদের সেবা করে যেতে চাই। আমার জন্য দোয়া করবেন। আমি ওয়াদা করছি, সুখে-দুঃখে আপনাদের পাশে থাকব। ইনশাআল্লাহ।”

 

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। স্থানীয় ভোটাররা বলছেন, উন্নয়ন, জনসেবা, যোগ্যতা ও গ্রহণযোগ্যতার বিষয়গুলো বিবেচনা করেই তারা আগামী দিনে তাদের পছন্দের প্রার্থী বেছে নিতে চান।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর