1. admin@dailyajkerdurnity.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি কলেজের নব-নির্মিত ভবণের উদ্বোধন মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, নারী আসামি গ্রেফতার* বরগুনার অভিযানে আমতলী থানা এলাকা থেকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার মিঠামইনে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া সদরে ০৯ জনকে গ্রেফতার ও  ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বিশেষ কৌশলে ৩ কেজি গাঁজা পাচারকালে ০২ জন গ্রেফতার–ডিএনসি_বগুড়া জন্মদিনে সবার কাছে দোয়া চাইলেন মো. হাবিবুর রহমান ভূঁইয়া জগন্নাথপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ সরকারি ফি’র বাইরে টাকা আদায়ের অভিযোগ, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ নায়েবের বিরুদ্ধে আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক সাভারে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার

জগন্নাথপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ সরকারি ফি’র বাইরে টাকা আদায়ের অভিযোগ, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ নায়েবের বিরুদ্ধে

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে সরকারি ফি’র বাইরে অতিরিক্ত টাকা আদায়, হয়রানি ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এসব অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন কয়েকজন সেবা গ্রহীতা।
অভিযোগের বিষয়ে গত ৭ সেপ্টেম্বর সরেজমিনে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে ভূমি অফিসে যায় একটি গণমাধ্যমকর্মী দল। এ সময় অফিসে প্রকাশ্যে অর্থ লেনদেনের একটি দৃশ্য ক্যামেরায় ধারণের চেষ্টা করা হলে সংশ্লিষ্ট নায়েব আবুল কাশেমের সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডা ও অসদাচরণের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

 

গণমাধ্যমকর্মীদের অভিযোগ, দায়িত্ব পালনের সময় ভিডিও ধারণে বাধা দেওয়ার পাশাপাশি নায়েব ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতার পরিবর্তে ক্ষুব্ধ ও অশালীন আচরণের মুখোমুখি হতে হয়েছে তাদের। এ ঘটনায় উপস্থিত কয়েকজন সেবা গ্রহীতাও ক্ষোভ প্রকাশ করেন বলে জানা গেছে।

 

স্থানীয়দের অভিযোগ, নামজারি, খারিজসহ বিভিন্ন ভূমিসেবা গ্রহণের ক্ষেত্রে সরকারি নির্ধারিত ফি’র পাশাপাশি অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করা হচ্ছে। এমনকি প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগও করেছেন কেউ কেউ। তবে এসব অভিযোগের সত্যতা এবং অর্থের প্রকৃত পরিমাণ নির্ধারণে নথিপত্র, সরকারি ফি’র রসিদ ও সংশ্লিষ্ট লেনদেনের তথ্য যাচাই করা প্রয়োজন।

 

সরেজমিনে অফিসের কার্যক্রম চলাকালে নায়েবের পোশাক ও অফিস পরিচালনার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন সেবা গ্রহীতা। তাদের অভিযোগ, সরকারি একটি গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালনের ক্ষেত্রে অফিসের শৃঙ্খলা ও পেশাগত আচরণ যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না।সেবা নিতে আসা কয়েকজনের দাবি, সাধারণ একটি ভূমিসেবা পেতেও তাদের নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হতে হয়। সরকারি ফি কত—এ বিষয়ে স্পষ্ট ধারণা না থাকায় অনেক সেবা গ্রহীতাকে অতিরিক্ত অর্থের চাপের মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

 

এদিকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নায়েবের আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে। সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা বা অসদাচরণের অভিযোগ সত্য হলে বিষয়টি প্রশাসনের নজরে এনে তদন্ত করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।তবে এসব অভিযোগের বিষয়ে নায়েব আবুল কাশেমের বক্তব্য পাওয়া যায়নি, নায়ে বাবুল কাশেম এর বক্তব্য পাওয়া গেলে পরবর্তী পর্বে দেওয়া হবে।
সেবা গ্রহীতাদের অভিযোগ, সরকারি ফি’র বাইরে অর্থ আদায়, হয়রানি এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক—এমনটাই দাবি তাদের।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর