
মুন্সিগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ জিল্লুর রহমান (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুরপাড় এলাকার বড়বাড়ি মোড়ের তামিম স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জিল্লুর রহমান মুন্সিগঞ্জের কাগজীপাড়া এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে। তিনি জোড়পুকুরপাড় এলাকায় একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জিল্লুর রহমানের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদকবিরোধী অভিযান আরও কঠোর করা হবে।