1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

কাফরুলে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

রাজধানীর কাফরুল থানা এলাকার একটি বাসা থেকে কে. এম. মাহমুদুল হাসান (৪২) নামে এক পুলিশ উপপরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ভাসানটেক থানায় কর্মরত ছিলেন।

 

রোববার (৪ অক্টোবর) বিকেলে মিরপুরের আলোক হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে কাফরুল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার পুলিশ পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম।

 

পুলিশ জানায়, কে. এম. মাহমুদুল হাসান মিরপুর-১৩ নম্বর সেকশনে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়।
মৃতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার সময় তিনি বাসায় একা ছিলেন। পরিবারের সদস্যরা পরে বাসায় ফিরে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে মিরপুরের আলোক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।সোমবার (৫ অক্টোবর) তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এ ঘটনায় বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর