1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক | এইচ এম শাহীন

কুমিল্লার লালমাই থানার জগতপুর এলাকায় ধানক্ষেতের পাশ থেকে আনুমানিক ২০ থেকে ২৫ বছর বয়সী এক অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

 

 

ঘটনাস্থলের কাছাকাছি একটি সবুজ রঙের সিএনজি চালিত অটোরিকশা পড়ে থাকতে দেখা যায়। মরদেহের পাশে অটোরিকশাটি কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে ওই তরুণীর মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। তবে তরুণীকে কোথাও হত্যা করে সেখানে মরদেহ ফেলে রাখা হয়েছে, নাকি ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

 

খবর পেয়ে লালমাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পাশাপাশি পরিচয় শনাক্তের চেষ্টা করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।এ বিষয়ে সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, মরদেহ উদ্ধারের পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে পাওয়া সিএনজি অটোরিকশাটির মালিক ও চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে নিহত তরুণীর পরিচয় নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করছে।

 

 

পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।এদিকে প্রশ্ন উঠেছে—ধানক্ষেতের পাশে অজ্ঞাত তরুণীর মরদেহ কীভাবে এলো? ঘটনাস্থলের কাছে পাওয়া সিএনজি অটোরিকশাটির মালিক ও চালক কে? অটোরিকশাটি কি ওই তরুণীকে বহনে ব্যবহৃত হয়েছিল, নাকি এর সঙ্গে ঘটনার কোনো সম্পর্কই নেই? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এখন তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর