1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

কুমিল্লায় ‘ক’ ক্যাটাগরিতে আবারও শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম পলাশ

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

 

দাউদকান্দি মডেল থানার ঝুলিতে একসঙ্গে ১২ পুরস্কার

 

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সাফল্যের স্বীকৃতি

 

 

নিজস্ব প্রতিবেদক | এইচ এম শাহীন
কুমিল্লা জেলার ‘ক’ ক্যাটাগরিতে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, আসামি গ্রেপ্তার ও পেশাগত দায়িত্ব পালনে সাফল্যের স্বীকৃতি হিসেবে গত ৭ অক্টোবর বুধবার তিনি কুমিল্লা জেলার পুলিশ সুপারের কাছ থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন একসঙ্গে ১২ পুরস্কারে দাউদকান্দি মডেল থানায় উৎসবের আমেজ শুধু ওসি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন নয়, পুলিশের বিভিন্ন পর্যায়ের একাধিক ক্যাটাগরিতে দাউদকান্দি মডেল থানা মোট ১২টি পুরস্কার অর্জন করেছে। একসঙ্গে এতগুলো স্বীকৃতি পাওয়ায় থানার কর্মকর্তা ও সদস্যদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

 

 

থানা সূত্রে জানা যায়, থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম, আসামি গ্রেপ্তার, দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতাসহ বিভিন্ন সূচকে অর্জিত সাফল্যের ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়।সংশ্লিষ্টদের মতে, দাউদকান্দি মডেল থানার এ অর্জন শুধু পুরস্কার পাওয়ার বিষয় নয়; এটি থানার সামগ্রিক আইনশৃঙ্খলা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। বিশেষ করে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা এ সাফল্যে ভূমিকা রেখেছে।

 

 

স্থানীয় সচেতন মহলের ভাষ্য, ওসি সাজেদুল ইসলাম পলাশের নেতৃত্বে থানার নিয়মিত কার্যক্রমে গতি এসেছে। অপরাধের বিরুদ্ধে অভিযান, মাদকবিরোধী তৎপরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সক্রিয় ভূমিকা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।তবে সচেতন মহল মনে করছে, পুরস্কারের পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণ করাই হবে এ অর্জনের সবচেয়ে বড় সার্থকতা। সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, নিরপেক্ষ আইন প্রয়োগ, মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

 

 

দাউদকান্দির মানুষের প্রত্যাশা—শ্রেষ্ঠত্বের এ স্বীকৃতি ভবিষ্যৎ দায়িত্ব পালনে আরও অনুপ্রেরণা জোগাবে। একই সঙ্গে মাদক, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দাউদকান্দি মডেল থানা আরও কার্যকর ভূমিকা রাখবে।একসঙ্গে ১২টি পুরস্কার এবং ‘ক’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে দাউদকান্দি মডেল থানা কুমিল্লা জেলা পুলিশের মূল্যায়নে একটি উল্লেখযোগ্য সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর