1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

দাউদকান্দিতে পৈতৃক জমি নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তের দাবি

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার পঠিত

প্রতিবেদক: এইচ এম শাহীন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল সালাম বেপারী তাঁর পৈতৃক সম্পত্তি নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (১৭ অক্টোবর) উপজেলার দৌলতপুর ইউনিয়নের বালুরচরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জমিসংক্রান্ত বিরোধের নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ সমাধানের দাবি জানান।

 

 

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল সালাম বেপারী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি কুচক্রী মহল পূর্বপরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে তিনি মনে করেন।তিনি বলেন, পৈতৃক সূত্রে প্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারের ভোগদখলে থাকা জমিতে তাঁর লোকজন কাজ করতে গেলে একটি পক্ষ তাঁদের বাধা দেয়। ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে তাঁর লোকজন কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে জমি থেকে সরে আসেন এবং পরে তাঁকে বিষয়টি জানান।

 

 

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, উত্তরাধিকারসূত্রে পাওয়া ওই জমিতে তাঁদের পরিবার বহু বছর ধরে চাষাবাদসহ ভোগদখল করে আসছে। কিন্তু হঠাৎ করে একটি পক্ষ জমিটির মালিকানা দাবি করে লোকজন নিয়ে সেখানে প্রবেশ ও দখলের চেষ্টা করে। এ নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ার পর তাঁর বিরুদ্ধে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

 

আব্দুল সালাম বেপারী বলেন, “আমার পৈতৃক সম্পত্তি নিয়ে যেসব অপপ্রচার চালানো হচ্ছে, আমি তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া একতরফা বক্তব্য প্রচার না করে জমির প্রকৃত মালিকানা, সংশ্লিষ্ট কাগজপত্র এবং দীর্ঘদিনের ভোগদখলের বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করা উচিত।”তিনি বলেন, জমির মালিকানা নির্ধারণে মূল রেকর্ড, দলিলপত্র, ওয়ারিশসংক্রান্ত নথি এবং প্রচলিত আইন অনুসরণ করা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট সব নথি যাচাই করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রকৃত মালিকানা নির্ধারণের দাবি জানান তিনি।

 

 

তিনি আরও বলেন, “আমি আইন ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধাশীল। কোনো ধরনের সংঘাত নয়, বরং বৈধ কাগজপত্র, নিরপেক্ষ তদন্ত এবং প্রচলিত আইনের মাধ্যমে এ সমস্যার সুষ্ঠু সমাধান চাই।”সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী রাজনৈতিক দলের নাম ব্যবহার করে যেন প্রভাব বিস্তার, হয়রানি কিংবা অন্যায়ভাবে কারও পৈতৃক সম্পত্তি দখলের সুযোগ না পায়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

 

 

এ সময় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট ভূমি কর্তৃপক্ষের প্রতি বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের অনুরোধ জানান আব্দুল সালাম বেপারী। পাশাপাশি সাংবাদিকদের সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।তিনি বলেন, ব্যক্তিগত আক্রমণ কিংবা অপপ্রচারের পরিবর্তে তথ্য-প্রমাণ, ন্যায়বিচার ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে জমিসংক্রান্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত।সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট সবাইকে তথ্য-প্রমাণের ভিত্তিতে বক্তব্য দেওয়ার এবং যথাযথ যাচাই-বাছাই ছাড়া কোনো অভিযোগ প্রচার না করার আহ্বান জানান।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর