1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

 

​গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী সিংহশ্রী ইউনিয়নে আসন্ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন বিশিষ্ট ব্যক্তিত শফিকুল ইসলাম বাহাদুর ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় নিয়ে এবং একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে তিনি প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

 

 

​শফিকুল ইসলাম বাহাদুর দীর্ঘদিন ধরে সিংহশ্রী ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সামাজিক, ধর্মীয় ও নানা মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে আসছেন। স্থানীয় বাসিন্দারা জানান, তিনি নিঃস্বার্থভাবে এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
​চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর জানান, “সিংহশ্রী ইউনিয়নকে একটি মানবিক, নিরাপদ ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। মাদক, দুর্নীতি ও সামাজিক ব্যাধি থেকে মুক্ত করে তরুণদের সঠিক পথে পরিচালিত করা এবং অবহেলিত কাঁচা-পাকা রাস্তাঘাট সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমি কাজ করে যেতে চাই।”
​তিনি আরও বলেন, “ইউনিয়ন পরিষদ হবে সাধারণ মানুষের আশ্রয়স্থল। কোনো ভোগান্তি ছাড়াই যেন মানুষ তাদের প্রাপ্য নাগরিক সেবা পান, তা নিশ্চিত করা হবে। এই উদ্দেশ্যে সিংহশ্রী ইউনিয়নের সকল স্তরের মুরুব্বি, ভাই ও বোনদের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করছি।”

 

​শফিকুল ইসলাম বাহাদুর প্রার্থিতার খবরে সিংহশ্রী ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ মনে করছেন, শফিকুল ইসলাম বাহাদুর মতো সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিত্ব চেয়ারম্যান নির্বাচিত হলে সিংহশ্রী ইউনিয়নের সামগ্রিক উন্ন্য়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর